দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শিগগিরই দিনাজপুর টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
সকালে দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। এসময় প্রায় ৩৭ একর জায়গাজুড়ে মিলের কারখানা, গুদাম ও প্রশাসনিক ভবন ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিল-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুর টেক্সটাইল মিল চালু করতে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে। তিনি আরও জানান, এসব মিল পুনরায় চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।























