সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের ওপর ভাসছে দেশ : জামায়াত আমির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সরকারি দলের কথা শুনলে মনে হয় তেলের উপর ভাসছে দেশ। এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবে মিল নেই। দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ।
সকালে, রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব, উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আয়োজিত করে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্য দিয়ে। অতীত থেকে কোনো শিক্ষা নেওয়া হয় না। মনে রাখতে হবে পাপ বাবকেও ছাড়ে না। রাজনৈতিক সিন্ডিকেটের কারণে দেশে তেল সংকট চলছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।




















