মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল
- আপডেট সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন -রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করতে বিলটি সংসদে উত্থাপন করেন। এনসিপি’র সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়। এ নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। পরে গণবিরোধী আইন করার অভিযোগ এনে জামায়াত ঐক্য অধিবেশন থেকে ওয়াক আউট করে।
গুম খুন বন্ধে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার মানবাধিকার কমিশনকে ব্যাপক ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করে। সংসদে অধ্যাদেশটি বাতিল করে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এতে তীব্র আপত্তি জানায় বিরোধী দল। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, অধ্যাদেশ বাতিল করে আগের আইনে গেলে বিরোধীদলকে দমন পীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করবে সরকার।স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাস হয় জাতীয় সংসদে। এদিন সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুপক্ষ। পরে স্পিকার কণ্ঠভোটে দিলে আইনটি পাস করে জাতীয় সংসদ। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ১৩৩টি অধ্যাদেশ মূলত বিল আকারে পাস হচ্ছে জাতীয় সংসদে। শুক্রবারের মধ্যেই এসব অধ্যাদেশকে আইনে রূপ দেয়ার বাধ্য বাধকতা রয়েছে।




















