০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

নরসিংদীতে বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল-বরই চাষ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে প্রতি বছরই বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল-বরই চাষ। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই বরই চাষে। অন্য পেশা ছেড়েও ঝুঁকছেন অনেকে। কৃষকরা বলছেন, এই চাষের মাধ্যমে অনেক বেকারত্ব দূর করা সম্ভব।

প্রতি বছরই বাড়ছে নরসিংদীর বিভিন্ন উপজেলায় কুল বরইয়ের চাষ। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। এবছর জেলায় ১১৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বরই। যা গত বছরের তুলনায় ৬ হেক্টর বেশি। সবচেয়ে বেশী চাষ হচ্ছে রায়পুরা, শিবপুর ও বেলাবোতে। বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল।

এসব জাতের মধ্যে রয়েছে বাউ কাশ্মীরি কুল, বল সুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টক-মিষ্টি বরই। চলতি বছর আবহাওয়া অনূকুলে থাকায় ভালো ফলন হয়েছে বাগানগুলোতে। সেই সাথে দামও বেশি থাকায় খুশি কৃষকরা। এছাড়া এখানকার বরই সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। আকার অনুযায়ী বিক্রি হচ্ছে ৬০ থেকে শুরু করে ৮০ টাকা কেজি দরে। বিঘা প্রতি ৫০ হাজার টাকা খরচ করে বিক্রি হয় প্রায় ২ লাখ টাকা।

এখানকার বরই স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়। এছাড়া ক্ষেতে বড়ই সংগ্রহের কাজে সহযোগিতা করেন নারীরা।

কৃষি বিভাগ বলছে, কুল বড়ই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়া নতুন নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণও কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।

এবছর জেলায় ২ হাজার ৯’শ মেট্রিক টন কুল বড়ই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। যার বিক্রয় মূল্য প্রায় ২৩ কোটি টাকা হবে বলে জানিয়েছেন তারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নরসিংদীতে বাণিজ্যিকভাবে বাড়ছে বিভিন্ন জাতের কুল-বরই চাষ

আপডেট সময় : ০৯:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬