ইলিশের উৎপাদন বাড়াতে যা প্রয়োজন তাই করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
প্রাকৃতিকভাবে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য যা প্রয়োজন তাই বাস্তবায়ন করা হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সারা বিশ্বে ইলিশের জন্য বাংলাদেশের বিশেষ পরিচিতি রয়েছে। ইলিশের উৎপাদন এখন বছরে ৫ লাখ মেট্রিক টন। তাই সরকার চায় বাংলাদেশে প্রতিবছর ২০ লক্ষ মেট্রিক টন উৎপাদন করবে। এ জন্যে সবার সহযোগিতা প্রয়োজন। জাটকা ও মা ইলিশ রক্ষা করতে হবে।






















