আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ‘হেলথ কেয়ার এশিয় অ্যাওয়ার্ড ২০২৬’অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই গৌরবময় অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন। স্বাস্থ্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে ভূষিত করা হয় অধ্যাপক কামরুন নাহার হারুন কে। এর মাধ্যমে সাফল্যেও মুকুটে আরও একটি পালক যুক্ত হলো হামদর্দ বাংলাদেশের। সম্প্রতি সিঙ্গাপুর-এর মর্যাদা পূর্ণ মেরিনাবে কনভেনশন সেন্টাওে আয়োজিত এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি এ অর্জন কে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
হামদর্দ বাংলাদেশের বিপণন কৌশলে আধুনিকায়ন এবং স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর নিপুণ দিক নির্দেশনায় মার্কেটিং বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই সিনিয়র পরিচালক। তার এই সাফল্যে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতারই বহিঃপ্রকাশ। ভবিষ্যৎ পথচলায় এই সম্মাননা হামদর্দকে আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর সিনিয়রপরিচালকমার্কেটিংঅ্যান্ডসেলস এবং পরিকল্পনা ও উন্নয়নবিভাগের দায়িত্বে থাকাঅধ্যাপককামরুননাহারহারুনের নেতৃত্বে প্রতিষ্ঠানটিসাম্প্রতিকসময়েউল্লেখযোগ্যসাফল্যঅর্জনকরেছে।বিশেষকরে‘আমরূপালিফ্রুটসিরাপ’সহ উদ্ভাবনীপণ্যবাজারজাতকরণ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও ন্যাচারাল মেডিসিন রপ্তানির মাধ্যমে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
এই অর্জনের বিষয়েঅধ্যাপককামরুননাহারহারুনবলেন, “এই অর্জনআমারএকারনয়, এটাগোটাহামদর্দেরঅর্জন। হাজার হাজার হামদর্দ কর্মীর শ্রম ঘাম মিশে আছে এই অর্জনের সাথে। বিশেষ করে হামদর্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্যবিশেষ এক অনুপ্রেরণা। অধ্যাপক কামরুন নাহার তার এই পুরষ্কার ইউছুফ হারুন ভূঁইয়া ও হামদর্দ কর্মীদের উৎসর্গ করেন।






















