ঈদকে সামনে রেখে শেকড়ের টানে রাজধানী ছাড়ছে মানুষ
- আপডেট সময় : ১০:৫৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ক্যালেন্ডারের পাতায় ঈদের দিন যত ঘনিয়ে আসছে, সব বাধা উপেক্ষা করে শেকড়ের টানে রাজধানী ছাড়ছে মানুষ। উদ্দেশ্য একটাই, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া। কমলাপুর রেলওয়ে স্টেশন ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জেলায় ছুটছেন মানুষ। যাত্রীরা বলছেন, এখন পর্যন্ত নির্বিঘ্নেই চলছে তাদের যাত্রা।
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে। শুক্রবার সকাল ৮টা থেকে ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। শনিবার ৮টা থেকে ফিরতি ট্রেন যাত্রার দ্বিতীয় দিনের টিকিট পাওয়া যাচ্ছে।
নতুন সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের এই অগ্রিম টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। রেলওয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৪ মার্চ বিক্রি হচ্ছে ২৪ মার্চের টিকিট।





















