ঈদুল ফিতরে সরকারি ছুটি ৭ দিন
- আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরে সরকারি ছুটি ৭ দিন। নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত নেওয়ায় ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সিদ্ধান্তের কথা জানান। এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সংসদের প্রথম অধিববেশনে রাষ্ট্রপতির ভাষণে সরকারের জনকল্যাণমূখী পদক্ষেপ ও উদ্যোগগুলোর প্রতিফলন থাকবে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ দ্বিতীয় বৈঠক ।এতে যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন এবং ঈদযাত্রা নিয়ে আলোচনা হয় সভায়। ২ ঘণ্টা বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত হয় মন্ত্রিপরিষদ সভায়।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ডের মতো সরকারের নেয়া পদক্ষেপগুলোর প্রতিফলন থাকবে।
এ দিকে প্রধানমন্ত্রীর প্রেস উইং এর তথ্যানুযায়ী, জ্বালানী সাশ্রয়ে বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কক্ষের বৈদ্যুতিক লাইট এবং এয়ারকন্ডিশন ৫০ ভাগ কমিয়ে দেন এবং একই সাথে দিনের আলো ব্যহবারের জন্য জানালার পর্দা খুলে দেন।
প্রধানমন্ত্রীর এই কাজের ইতমধ্যেই অনুকরণ করেছে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর।






















