সিরাজগঞ্জে রেকর্ড বোরো চাষে কৃষকের দুশ্চিন্তা সার-ডিজেল ও বিদ্যুৎ নিয়ে
- আপডেট সময় : ০৩:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হচ্ছে। তবে প্রয়োজনীয় সার, ডিজেল সরবরাহ ও নায্যমূল্য নিয়ে দুঃচিন্তায় রয়েছেন কৃষকরা। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে শংকায় তারা। যদিও সার নিয়ে কারসাজির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হবে। বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জেলা সিরাজগঞ্জে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে জমি প্রস্ততকরণ, চারা উত্তোলন, রোপন ও সার প্রয়োগসহ পরিচর্চা শুরু হয়েছে। জেলার ৯ উপজেলায় প্রায় ১ লাখ ৪২ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গেলো বছরের তুলনায় বেশি।
তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রণোদনা হিসেবে কৃষকদের উফসি ও হাইব্রিড জাতের বীজ বিতরণ করেছে সরকার। কিন্তু সার, কিটনাশক, ডিজেলের নায্যমূল্য ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লোকসানের মুখে পড়বে কৃষকরা। এজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বছরও সারের নায্যমূল্য ও কৃষকের চাহিদা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানালেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা।
অপরদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে জমিতে পানি সরবরাহ নিশ্চিতে সেচ পাম্পে বিদ্যুৎ সরবরাহ অগ্রধিকার পাবে।
আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় ৬ লাখ ২০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জায়গায় সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
























