বরিশালে কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বরিশালে কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করা হবে না। নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। তিনি আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। এসময় তিনি জানান শিগগিরিই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও ত্বরান্বিত করা হবে।






















