০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২৪’ অনুষ্ঠিত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ২০৬৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো ‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি – ২০২৪’। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাধীনতা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং সরাইলের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তিতে সাফল্যের জন্য তাদের সংবর্ধিত করা হয়।

মোট ১০০জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মেডেল, ক্রেষ্ট, সার্টিফিকেট ও গিফ্ট বক্স প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লা- হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং দায়িত্বপ্রাপ্ত বিচারপতি, মনিটরিং কমিটি ফর্ সাবঅর্ডিনেট কোর্টস্ , চট্টগ্রাম-২।

তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনোর প্রতি অধিক মনোযোগী হবার উপদেশ দেন। তিনি বলেন-“শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না তাই শিক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ জোর দিতে হবে”। প্রধান অতিথি এমন একটি নান্দনিক ও ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ মূলক বৃত্তি প্রদানের জন্য স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর পরিবারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’র প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। স্বর্গীয় আশুতোষ চক্রবর্ত্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক – ২ মোঃ শহীদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম (সেবা) এবং ব্রাহ্মণবাড়িয়ার১ম যুগ্ম জেলা ও দায়রা জজমোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শের আলম মিয়া, সরাইল এর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এমরানুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে এরকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এই বৃত্তির কলেবর আরো বৃদ্ধির আহবান জানান। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, তাঁদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ তাঁদের অনুভূতি প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার বাচিক শিল্পী মনির হোসেন।

উল্লেখ্য – ’আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি’ রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি শিক্ষা সামাজিক উদ্যোগ, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি ২০২৪’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪