ভারত এখন সরকারের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ২০৮৫ বার পড়া হয়েছে
ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দিল্লী এখন আওয়ামী লীগ সরকারের এনার্জি ড্রিংক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের ঢাকা মহানগর সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী জানান, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজীর আর আজিজ নয়– আরও শত শত রাঘব বোয়াল তৈরি করেছে সরকার। সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে লুটপাট আর অর্থপাচার করছেন তারা। ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলে জানান তিনি। দেশের জমিদারতন্ত্র চালু করেছে সরকার। ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই নিরাপদ নয় বলেও জানান রিজভী।






















