০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

ভারত চুক্তি আ’লীগের রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির উপহার : ফখরুল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ১৮৭৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতকে রেল যোগাযোগের নামে করিডোর দেয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নিজ স্বার্থে দেশের সবকিছু বিসর্জন দিচ্ছে। এসব চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতেও পড়বে হুমকির মুখে। রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

২১ জুন দুইদিনের নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সফরে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দু’দেশ।

দেশের ভেতর দিয়ে রেল চলাচলের নামে ভারতের এক অংশ থেকে আরেক অংশে করিডোর দেয়ার যে সমঝোতা হয়েছে তা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ডাকা হয় সংবাদ সম্মেলন।

সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, রেল চলাচলের এ ধরণের সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতি হবে।

ভারত সফরে সরকার যেসব চুক্তি করছে, তাতে দেশের কোন স্বার্থ প্রতিফলিত হয়নি বলে্ জানান মির্জা ফখরুল। বলেন, সরকার ক্ষমতা স্থায়ীকরণের আরেকটি প্রক্রিয়া এই সমঝোতা স্মারক।

তিস্তা প্রকল্প দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বিষয়টি নিয়ে সরকার ভারত চীনের সাথে রাজনীতি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভারত চুক্তি আ’লীগের রাষ্ট্রক্ষমতার মেয়াদ বৃদ্ধির উপহার : ফখরুল

আপডেট সময় : ০৮:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪