নির্বাচনের কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে : নির্বাচন কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ২২৫৯ বার পড়া হয়েছে
এনালগ পদ্ধতি বাতিল করে, প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিটসহ নির্বাচনের সকল কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইসি আলমগীর আরো বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।পরে টাউনহলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচনে মেয়র, কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর।






















