নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ কাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ কাল। আজকের মধ্যে নবনির্বাচিতদের তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের পর আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের। শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। পরে অন্যদের শপথ পাঠ করাবেন তিনি। শপথ গ্রহণের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা হবে।


























