কাকরাইলে এসএ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৯৩১ বার পড়া হয়েছে
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চারতলা ভবনটির নিচতলায় আগুন লাগলে তা পরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর বিস্ফোরণ ঘটে হঠাৎ আগুন লাগে। এরপর বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায় কর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মকর্তা লিমা খানম জানান, খবর পেয়ে সকাল সোয়া ১০টায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট কাজ করে। পরে সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।


























