ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি
- আপডেট সময় : ০৭:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ২০৭৭ বার পড়া হয়েছে
ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলক। এখন বক্তব্য দেওয়ার সময় নেই, এখন একটাই লক্ষ্য গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে।আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৮০-৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু এখন ২০ লাখ টাকা ঘুস না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে রিজার্ভ বাড়ায়। আর এরা বিদেশে তা পাচার করে। এ সরকার মানবাধিকারের সরকার নয়। এরা অমানবিক সরকার বলেও জানান ফখরুল।
















