ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ১৮৭০ বার পড়া হয়েছে
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে আজ ওয়াশিংটন ডিসির উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টা .৫৫ মিনিটে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস তৃতীয় এবং তাঁর সহধর্মীনি ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ৪ মে লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।



























