সাতঘণ্টা অফিস করার নতুন সময়সূচি ঘোষিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৭৬৯ বার পড়া হয়েছে
সাত ঘণ্টা অফিস করার নতুন সময়সূচি জানাল সরকার। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য এ নতুন সময়সূচি ঘোষণা করা হল।
সামনের ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট সাত ঘণ্টা চলবে। আর বেসরকারি অফিস, ব্যাংক-বিমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।
সোমবার ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিতহয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান আজকের বৈঠকে ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর সরকারি ছুটি মোট ২২ দিন। ১৪ দিন সাধারণ ছুটি। নির্বাহী আদেশের ছুটি পড়ছে আট দিন। এর মধ্যে আট দিন পড়ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।
















