রূপপুর পারমাণবিক দ্বিতীয় চুল্লির কাজ প্রধানমন্ত্রীর উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যে অদম্য ও সাহসী জাতি তা আবার প্রমাণ হয়েছে। শান্তি ও উন্নয়নে পরমাণুশক্তি ব্যবহারের মধ্যে দিয়ে বিশ্বে দৃষ্ট্রান্ত স্থাপন করেছে
বাংলাদেশ।
পাবনা ঈশ্বরদী উপজেলার রূপপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাকটর প্রেসার ভেসেল স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।এসময় তিনি আরও বলেন, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জনগণ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশে কোন খাদ্য ঘাটতি নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে চলমান সমস্যা সমাধানের সক্ষমতা সরকারের রয়েছে।























