সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- / ২১২১ বার পড়া হয়েছে
সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য। তিনি আজ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পিরোজপুরের তৎকালীন গভর্নর নিয়োজিত হয়েছিলেন।
























