বিশ্বের যে কোন সরকার প্রধানের তুলনায় শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকি বেশি : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৯১১ বার পড়া হয়েছে
বিশ্বের সরকার প্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
১৫ আগষ্ট সোমবার– জাতির জীবনে এক কলঙ্কিত দিন।
এদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও রাজনৈতিক নেতাকর্মিদের পাশাপাশি ঢল নামবে সর্বস্তরের মানুষের।
শোক দিবস সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি দেখতে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে যান ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
আশপাশ ঘুরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে জনসাধারণের জন্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উন্মুক্ত করে দেয়ার কথা জানা ডিএমপি কমিশনার।
শোকদিবসে জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য রাসেল স্কয়ার সড়ক উন্মুক্ত থাকবে; বন্ধ থাকবে যানবাহন চলাচল বলেও জানান মো. শফিকুল ইসলাম।
















