ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে। লুহানস্কের গভর্নর দাবি করেছেন, সেভেরোদোনেৎস্কে ইউক্রেনের সেনা সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সেতুগুলো উড়িয়ে দিচ্ছে রুশ বাহিনী। পিছু হটছে রুশ বাহিনী।
রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেন কিছু সামরিক ইউনিট পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদোনেৎস্ক থেকে প্রত্যাহার করছে। এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউক্রেন সেনাবাহিনীর কিছু ইউনিট সেভেরোদোনেৎস্কে লড়াইয়ের সময় গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে কিছু ইউক্রেনীয় যোদ্ধা শহরে রয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করে, তীব্র পাল্টা হামলার কারণে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশ বাহিনী পিছু হটছে।
























