দেশের কোথাও ভূমিহীন কেউ আছে কিনা, খুঁজে বের করার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৭৮১ বার পড়া হয়েছে
দেশের কোথাও ভূমিহীন কেউ আছে কিনা, খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে সরকারের ইচ্ছার ওপর। যা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে।
বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত ১০ তলাবিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সময়েই মঙ্গা থেকে মুক্তি পেয়েছে উত্তরাঞ্চল। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের। উত্তরাঞ্চলের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতিও হয়েছে এ সরকারের সময়। সরকার প্রধান জানান, বর্তমান সরকারের লক্ষ্য দেশের একটা মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
















