মাথাপিছু জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৮০৬ বার পড়া হয়েছে
মাথাপিছু জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার, বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল…আইএমএফ।
একই সময়ে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার। এর ফলে এই নিয়ে পরপর দুই বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। আইএমএফ মঙ্গলবার রাতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে। সেখানে সংস্থাটি বলছে, করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত—উভয় দেশই বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে ভারতের মোট জিডিপি হবে ৯ দশমিক ৫ শতাংশ। আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ। ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল। এ কারণেই আবার এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।





















