উচ্চাভিলাষী ও অপরিনামদর্শী কর্মকান্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত : কাদের
- আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি,উচ্চাভিলাষী ও অপরিনামদর্শী কর্মকান্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন। তিনি বলেন জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাঁকে শুধু বিতর্কিতই করেনি,ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন। এ জাতির যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সে দলের কাছেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সুরক্ষিত। তিনি বলেন মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়াকান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে।

























