করোনা মকাবেলায় সঠিক পরিকল্পনা না থাকায় অপরিকল্পিতভাবে সব কিছু খুলে দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মকাবেলায় সঠিক পরিকল্পনা না থাকায় অপরিকল্পিতভাবে সব কিছু খুলে দেয়া হয়েছে। অথচ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদন্ডহীন করা হচ্ছে। সকালে বিএনপি’র গুলশান কার্যালয়ে দলের করোনা সেলে চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান করে জিয়া পরিষদ। এই অনুষ্ঠানে মহাসচিব আরো বলেন, করোনা মহামারি মোকাবেলায় পৃথিবীর সব দেশ পরিকল্পনা করে কাজ করেছে। কিন্তু, দেশে কোনো পরিকলল্পনা নেই। সব কিছু নিয়েই সরকার মিথ্যাচার করছে। জাতিকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত কথা বলছে। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে হেয় করার চেষ্টা করছে তারা। আইনের ফাঁদে পড়ে সংবাদিকরা নিজেরাই এখন সেল্ফ সেন্সর করতে বাধ্য হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


























