করোনায় ২৪ ঘণ্টায় আরও ১২০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও কমল। গেল ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১২০ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ১৪৩ জনে। এদিকে মৃত্যু কমার পাশাপাশি গত এক দিনে কমেছে শনাক্তের সংখ্যাও। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন।
এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। বিকালে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৩ হাজার ৯৯৯ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৬.৭১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯১ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৬৯ জন পুরুষ এবং ৫১ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন।অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

























