দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৭২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৭২ জন মারা গেছেন । শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন । এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং নারী ৭৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৪৭৬ জন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬৭ জন, চট্টগ্রামে ৪৭ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৬ জন, বরিশালে ৫ জন, সিলেটে ১৫ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন।
















