করোনায় ২৪ ঘন্টায় আরও ১৯৮ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। গত এক দিনে সুস্থতার তালিকায় যোগ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮টি নমুন পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৭ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৪ হাজার ৫৪৭ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭১ শতাংশ।
















