শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাবি’র সহযোগী অধ্যাপক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে গাছতলায় এই প্রতীকী ক্লাস হয়।এদিকে সশরীরে ক্লাস নেয়ার পক্ষে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। আগামীকালও প্রতীকী ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছেন তারা।করোনা সংক্রমণের পর থেকে প্রায় ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিয়েও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।



























