দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুনামগঞ্জের সুরমা নদী, যাদুকাটা নদী, চেলানদী, চলতি নদীসহ সবকটি নদ-নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারা বাজার উপজেলার সীমান্ত এলাকাসহ নিম্নাঞ্চালের অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে ও রাস্তাঘাটে পানি ওঠায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। তাহিরপুর উপজেলার শক্তিয়ারখলা সড়কে পানি উঠে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভবানা থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।














