করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬১৭ বার পড়া হয়েছে
‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ শ্লোগান নিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ‘বিআরডিবিভুক্ত সমিতি’র ১৫ জন সদস্যের মাঝে ২৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।
ঝিনাইদহে করোনায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৪শ’ পরিবারের মাঝে সকালে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে একটি ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান।



























