গাইবান্ধায় দুইবন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রাম থেকে দুইবন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এলাকাবাসী সকালে জমিতে কাজ করতে যাওয়ার সময় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাদের। তবে এটি হত্যা না আত্মহত্যা তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।














