ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে বাড়ছে মৃত্যুর সংখ্যা
- আপডেট সময় : ০১:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে অক্সিজেন সংকটও। একদিনে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে। শয্যার তুলনায় অতিরিক্ত ভর্তি রোগী ঠাঁই পেয়েছে মেঝেতে।
২৩০টি সাধারণ বেড এবং ১০টি আইসিইউ নিয়ে যাত্রা করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। রোগীর চাপ বাড়ায় সাধারণ ৪০০ এবং আইসিইউ ২৫ বেডে উন্নীত করা হয়। বর্তমানে করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছে প্রায় ছ’শ। অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জনবলের পাশাপাশি রয়েছে অক্সিজেন সংকট। সংকট নিরসনের দাবি জানিয়েছে রোগীর স্বজনরা।
সমস্যা সমাধানে রাজনৈতিক নেতা ও প্রশাসনকে দ্রুত ভূমিকা নেয়ার আহ্বান জানান এই করোনা যোদ্ধা। গুরুতর রোগীর সংখ্যা বেশি হওয়ায় মৃত্যু বাড়ছে বলে জানায় করোনা ইউনিট। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও অন্য জেলার রোগীরা ভিড় করছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
























