৪৩০ গ্রাম ক্রিস্টাল ম্যাথসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ৪৩০ গ্রাম নতুন মাদক ক্রিস্টাল ম্যাথসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া আলাদা অভিযানে ৬ টি চোরাই সিএনজি অটোরিক্সাসহ ৬ জনেরএকটি চোরচক্রকে গ্রেফতার করা হয়েছে।
সকালে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে উপ-পুলিশ কমিশনার সালাম কবির বলেন,
দেলোয়ার হোসেন নামের এই মাদক ব্যবসায়ী চন্দনাইশের আজিজুর রহমানের কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে চট্টগ্রামের আরেক ব্যবসায়ীর কাছে পৌছে দিতে আসে। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা চোর চক্রের ৬ সদস্যকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন জায়গা থেকে নিত্য নতুন কৌশলে সিএনজি অটোরিক্সা চুড়ি করে রং, ইঞ্জিণ ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করতো। এসব চক্রের বাকি সদস্যদের গ্রেফতারেও অভিযান চলছে বলেও জানান তিনি।
























