আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ ও মাদারীপুরে দুইজন নিহত হয়েছে।
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দিপঙ্কর দ্বীপ সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকালে ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্রাক দীপকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
এদিকে, মাদারীপুরে মাইক্রোবাস-মটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন একজন । এ ঘটনায় আহত হন আরও একজন। গেলরাতে ঢাকা-খুলনা মহাসড়কের সন্যাসীরচর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
























