১৫টি সোনার বারসহ ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে তা আত্মসাতের অভিযোগে ফেনীর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাস ।গ্রেফতারকৃতরা হলেন- ফেনীর জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই মোহাম্মদ মোতাহার হোসেন, এসআই মোহাম্মদ মিজানুর রহমান, এসআই নুরুল হক, এএসআই অভিজিত বড়ুয়া ও এএসআই মাসুদ রানা। গেলো রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তির কাছে থাকা ২০টি সোনার বার নিয়ে যান অভিযুক্তরা। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি থামিয়ে এই কাণ্ড ঘটান।
























