১৯ দিন পর সচল সারাদেশ
- আপডেট সময় : ০১:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
১৯ দিন পর সচল সারাদেশ। করোনার সংক্রমণ ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধের জালে পড়ে অনেকটাই আটকে ছিলো স্বাভাবিক জীবনযাত্রা।
শেষ দফায় বিধিনিষেধের ১৯ দিন পর সড়ক-মহাসড়কে চলতে শুরু করেছে দূরপাল্লার যান। একই সঙ্গে নৌপথে চলছে লঞ্চ-স্টিমার। আর ঘুরতে শুরু করেছে রেলের চাকা। খুলেছে দোকানপাট ও সরকারি বেসরকারী অফিস । শিথিল বিধিনিষেধে মঙ্গলবার রাত থেকেই চলছে দূরপাল্লার বাস। কর্মচঞ্চলতা ফিরে এসেছে রাজধানীর গাবতলী ও মহাখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে।তবে ঢাকা থেকে অন্য জেলায় যাত্রী যাওয়ার তুলনায় বেশি যাত্রী ঢাকায় আসছে। এদিকে, শতভাগ আসনে যাত্রী নিয়ে বুধবার থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এক সভায় নেয়া সিদ্ধান্ত জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। আন্তনগর ট্রেনগুলো বিভাগীয় ও জেলা স্টেশন থেকে সকাল থেকেই চলছে।














