চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৭২৭ বার পড়া হয়েছে
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
জিএমপি’র উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গ্রেফতারকৃত শরীফ উদ্দীন নিজেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা, এফবিসিসিআই’র পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস ক্যাডার ও রাজনৈতিক পরিচয়সহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে প্রতারণা ও মাদকসহ ৪টি মামলা দায়ের করা হয়েছে।


























