নতুন করে পরীমণি এবং মৌয়ের রিমান্ড আবেদন করতে পারে সিআইডি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মাদক মামলায় রিমান্ড শেষ হয়েছে চিত্রনায়িকা পরীমণি এবং মডেল মরিয়ম আক্তার মৌয়ের। তাদের বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করতে পারে গোয়েন্দা দল। আদালতে নেয়া হবে প্রযোজক রাজকেও।
আজ ঢাকার সিএমএম আদালতে পুনরায় হাজির করে এ আবেদন করার কথা রয়েছে। জানিয়েছেন, সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযানে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে রেব। বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। পরদিন পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ১ আগস্ট রোববার দিবাগত রাতে গ্রেফতার হয় মরিয়ম আক্তার মৌ। মাদক আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে তাদের শুক্রবার আদালতে তোলা হয়।














