আজ থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান শুরু
- আপডেট সময় : ১২:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সারাদেশে চলছে গণটিকা কর্মসূচি। চারদিনের দিন অসংখ্য মানুষ জড়ো হন টিকাকেন্দ্রে। কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান শুরু হচ্ছে।
ধারণার চেয়ে বেশি মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। টিকাকেন্দ্রে আসা মানুষের তুলনায় বরাদ্দ টিকার পরিমাণ কম, তাই আগ্রহী অনেকেকে ফিরে যেতে হচ্ছে। ফলে কমেছে দৈনিক ডোজের পরিমাণও।এদিকে, রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ৪৮ হাজার মানুষকে টিকা দেয়ার কথা রয়েছে। পাশাপাশি ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম ও টিকাদানের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরাও পাবেন এই টিকা। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬টি কেন্দ্রে এই টিকা দেয়া হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণসহ শিবিরগুলোতে টিকাদানের জন্য প্রস্তুত ১৮৬টি টিম। সরকারী নিবন্ধন হিসেব মতে, বাংলাদেশে মোট সাড়ে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে। এছাড়া, শনিবার পর্যন্ত কক্সবাজারের উখিয়া-টেকনাফে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে ২ হাজার ৬৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৮ জনের।
























