জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান
- আপডেট সময় : ০৬:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স।
সোমবার জ্বালানি নিরাপত্তা দিবসের ওয়েবিনারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য জানান। বাপেক্সের অনুসন্ধানে পাওয়া গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ গ্যাস মজুদ আছে ৫০ বিলিয়ন ঘনফুট। সেখান থেকে গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন যুক্ত হবে। আগামী দুই বছরের মধ্যে এই গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় লাইনে সরবরাহ করা হবে। আর ১০ থেকে ১২ বছর গ্যাস উত্তোলন সম্ভব হবে। যার দাম ১২৭৬ কোটি টাকা। এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্তের ফলে পাঁচটি গ্যাসক্ষেত্র এখনও দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন করেছে সরকার। এখন লক্ষ্য, দেশে নিরবচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করা।



























