ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ২২৪ জন নতুন রোগী ভর্তি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে ঢাকাতেই ২১১ জন। আর ঢাকার বাইরে রয়েছেন ১৩ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৯শ এবং অন্যান্য বিভাগে ৪৬ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪ হাজার ৫৪৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ হাজার ৩৫৮ জন রোগী।
























