রংপুরে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে আসামী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
পুলিশ প্রহরার পরও রংপুরের বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়েছে ওসমান গণি নামে আসামী।
সকালে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নেয়া হলে সেখান থেকে পালিয়ে যায় সে। ওসমান গণি উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের বাসিন্দা। সে এলাকার চিহ্নিতি একজন মাদক ব্যবসায়ী। থানা সূত্রে জানা যায়, গেল শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি থেকে মাদকসহ আটক করা হয় তাকে। অসুস্থতার ভান করলে সকালে হাতকড়া পরিয়ে হাসপাতালে নেয়ার পর এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, তাকে ধরতে সম্ভাব্য স্থানে অভিযান চলছে


























