গাইবান্ধা পটুয়াখালী ও পাবনায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা, পটুয়াখালী ও পাবনায় বিভিন্ন মানববন্ধন করেছে স্থানীয়রা।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গাইবান্ধার ফুলছড়িবাসী। দুপুরে বালাসী প্রধান সড়ক একাডেমি বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।
পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী এলাকার ভূমিদস্যু পিতা-পুত্রের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরের কর্মসূচিতে তাদের নির্যাতনের প্রতিরোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।


























