পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
১ সেপ্টেম্বর সিরিজের প্রথম টি টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই হবে মিরপুরে স্টেডিয়ামে। তবে ম্যাচ কখন শুরু হবে তা নিশ্চিত করেনি বিসিবি। ২৪ আগস্ট ঢাকায় এসে কমপক্ষে তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে নিউজিল্যান্ড। ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছেন সফরকারীদের। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি’র অংশ হিসেবেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড।



























