জুস কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ১২:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের তদন্ত সংস্থা সিআইডি জানায়, ৪৫ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
শনাক্ত ৪৫ জনের মরদেহ মধ্যে বুধবার দুপুর ২টা নাগাদ চলবে স্বজনদের কাছে হস্তান্তরের কাজ। প্রথম দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা ২৪ জনের মরদেহ বুঝে পাবেন স্বজনরা। এখনো তিনজনের পরিচয় শনাক্ত হয়নি। স্বজনদের সঙ্গে ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়। সবগুলো মরদেহ প্রায় আগুনে পুড়ে কয়লার মতো হওয়ায় কারও চেহারা বোঝা যায়নি। আগুনে পোড়া মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মরদেহ দাফন ও সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা নগদ দেয়া হবে। গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের ৬ তলা কারখানা ভবনে আগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হয়।























