ফেনীতে জমে উঠেছে অনলাইন ব্যবসা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
ফেনীতে জমে উঠেছে অনলাইন ব্যবসা। করোনাকালে ঘরবন্দী মানুষ সহজে ও নিরাপদে প্রয়োজনীয় পণ্য বাড়ীতে বসেই পেতে নির্ভর করছে অনলাইনে কেনাকাটায়। নিত্য প্রয়োজনীয় সবকিছুই তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে এসব ভার্চুয়াল দোকানে।
করোনা ঠেকাতে কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। সংক্রমণের আতঙ্কে বাজারে যাচ্ছেনা অনেকে। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্য অনলাইনেই কিনছেন ক্রেতারা।অনলাইন বানিজ্যে করোনা ঝুঁকি কম। এ খাতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।বাজারের দামেই চাল-ডাল, কাপড় ও গৃহস্থালির সব পণ্য ঘরে বসেই কেনা যাচ্ছে। এ খাতের উদ্যোক্তরা এখন সরকারি প্রণোদনা চান।
অনলাইন বানিজ্যে প্রতারণার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলা প্রশাসক।জেলায় দু’শর বেশি ই-কমার্স উদ্যোক্তা রয়েছেন। সরকারি সহযোগিতা পেলে ব্যবসা আরো এগিয়ে নেয়ার আশা করেন তারা।














