দরিদ্রদের খাদ্য নিশ্চিত না করায় বিধিনিষেধ অকার্যকরঃ ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দরিদ্রদের খাদ্য নিশ্চিত না করে চাপিয়ে দেয়া লকডাউন মানবাধিকার লঙ্ঘণ করছে। এ কারণেই দফায় দফায় দেয়া বিধিনিষেধ অকার্যকর বলেও অভিযোগ করেন তিনি।
সকালে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ শীর্ষক র্ভাচূয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন। এসময় তিনি বলেন পরিকল্পনাহীন লকডাউনে বিপর্যস্ত ‘দিন আনে দিন খায়’ শ্রেণীর কর্মহীন মানুষের দৈনন্দিন জীবন অসয়ত্ব নেমে এসেছে। বিএনপি মহাসচিব বলেন, দানবের মত চেপে থাকা সরকারকে হটিয়ে জনগনের সরকার গঠন করতে হবে, অন্যথায় করোনা মহামারী মোকাবেলা করা সম্ভব নয়।














